Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০১৯

সারাদেশের ন্যায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মের অন্যতম উৎসব জগন্নাথ, বলদেব ও সুভদ্রার রথযাত্রা উৎসব বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল গোবিন্দ প্রতিকৃতিসহ বাজার প্রদক্ষিণ, দুপুরে রথ টান ও বিকালে প্রসাদ বিতরণ।

রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই সনাতন ধর্ম্বামলর্ম্বী লোকজন স্থানীয় গোবিন্দ জিউর আখড়ায় সমবেত হন। বিকাল ৩.৩০মিনিটে গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গণ থেকে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতে রথ বের হয়ে পশ্চিম বাজার এসে তা পুনরায় গোবিন্দ জিউর আখড়ায় গিয়ে শেষ হয়। পরে গোবিন্দ জিউর আখড়ায় সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করে শেষ হয়।

রথ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (হবিগঞ্জ১) নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী, সাবেক এমপি শেখ সুজাত মিয়া,নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, পূজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায়, উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ, আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য, সাধারণ সম্পাদক বিধান ধর, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর এটিএম সালাম, পৌর কাউন্সিলর বাবুল দাশ, সাবেক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর সন্তোষ চন্দ্র দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক  সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, রামকৃষ্ণ সংঘের অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেণু, শৈলেন কুমার দাশ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, মো. আলমগীর মিয়া, মন্টু আচার্য, অশোক তরু দাস, পবিত্র বনিক, অমলেন্দু সূত্রধর, সাধন চন্দ্র দাশ, চারুদেব প্রমুখ।

উল্লেখ্য ১৯৯৭ সালে পাক হানাদার বাহিনী নবীগঞ্জের প্রায় ২৫ ফুট উঁচু রথটি জ্বালিয়ে দিয়ে ধ্বংস করার ফলে পরবর্তীতে অন্য একটি রথ তৈরি করে অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন সনাতন ধর্মাবলম্বী লোকজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.