Sylhet Today 24 PRINT

চার দফা দাবিতে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুলাই, ২০১৯

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা কর্মবিরতি পালন করেছেন।

শনিবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করা হয়।

সংগঠনের সভাপতি অনিক দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিথি শিকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন তানজিনা তিথী, মনির হোসেন, তাহের মিয়া, সঞ্জয় বৈদ্য, আশরাফ আহমদ, অভিজিত পাল, আখি শর্মা, বিধান ভাকুয়া, মারজান জুই প্রমুখ।

দাবিগুলো হলো- চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্সকে স্বতন্ত্র হিসেবে রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার এবং স্টাইপেন্ড ২ হাজার থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিকাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃষ্টি করে নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা।

বক্তারা দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.