Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে বেড়াতে গিয়ে নিঁখোজ লিডিং ইউনিভার্সিটির ছাত্র

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে গিয়ে ধলাই নদীতে নিখোঁজ হয়েছেন লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র। ওই শিক্ষার্থীকে উদ্ধারে ধলাই নদীতে নেমেছেন ডুবুরিরা। রোববার ( ৭ জুলাই) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।   

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে অধ্যয়নরত থেকে কয়েকজন ছাত্র ভোলাগঞ্জ সাদাপাথর বেড়াতে যায়। ওই সময় পাথরে পা পিছলে স্রোতের টানে ধলাই নদীতে তলিয়ে যায় তাদের মধ্যে থাকা ১ জন। প্রাথমিক ভাবে জানা যায় ওই ছত্রের নাম হাসানুর রহমান আবীর।
হাসানুর রহমান সিলেট নগরীর মজুমদারির বাসিন্দা ও লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম সিলেট টুডেকে বলেন, রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় নদীতে অনেক স্রোত। এখনো নদীতে অনেক স্রোত রয়েছে। বন্ধুদের সাথে বেড়াতে এসে পাথরে পা পিছলে স্রোতে তলিয়ে যায় লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র। নিখোঁজ ছাত্রের সন্ধানে ডুবুরিরা কাজ করছে। আমরা এখনো স্পটে আছি। তবে এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.