Sylhet Today 24 PRINT

২১ আগস্টে নিহতদের স্মরণে আওয়ামী লীগের দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৫

ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ জুমআ হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে ২১ আগস্টে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.