Sylhet Today 24 PRINT

২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৫

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জড়িত সকল অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে ওসমানী মেডিকেল ছাত্রলীগ।

শুক্রবার (২১ আগস্ট) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গ্রেনেড হামলাকারীদের গ্রেফতারের ও শাস্তির দাবিতে মানববন্ধন করে সিওমেক ছাত্রলীগ।

মানববন্ধন কর্মসূচি পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ৭৫’র ১৫ আগষ্টের হায়েনারা এখনো শকুনের মত সারাদেশে উড়ে বেড়াচ্ছে। তাদের ছোবলে অনেক নিরীহ প্রাণ ঝরেছে। আর তারাই ১৫ আগষ্টের মত আরেকটি শোকাবহ ২১ আগষ্ট করতে চেয়েছিল। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। অনেক নেতাকমী ওইদিন জীবন দেওয়ায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তারা দেশে ন্যায় বিচারের স্বার্থে অবিলম্বে সকল অপরাধীদের শাস্তির দাবি জানান।

ওসমানী মেডিকেল ছাত্রলীগের সভাপতি মো. মঞ্জুর মোরশেদ অসীমের সভাপতিত্বে ও ইসমাঈল ভুইয়া রাহাতের পরিচালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রোম্মান, আরিফুর রহমান চৌধুরী জিসান, সজিব জামান, সরওয়ার হোসেন টুটুল, তামজীদুল ইসলাম, অরুপ কুমার খা, মাহমুদুল হাসান শাওন, হাসান মির্জা প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.