Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে তক্ষকসহ ৫ জন আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৮ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এসময় তক্ষক পাচারের অভিযোগে ৫জনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে শহরতলীর শান্তিবাগ এলাকা থেকে প্রানীটি উদ্ধারের পর ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. মোশাহিদ মিয়া (৩৫), আলি হাসান মাসুক(৩০), অাব্দুল ছালাম (৫৫), মো. অাফরোজ মিয়া(৩৫) ও মো: কাউছার মিয়া (২৪)।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (ওসি) অাব্দুছ ছালেক এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা তক্ষকের মুল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে। অাটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) অাইন ২০১২ এর ২৪ এর (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আজ (সোমবার) তক্ষকসহ ৫জনকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.