Sylhet Today 24 PRINT

‘সরকার প্রতিবন্ধীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে’

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৯

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, সরকার প্রতিবন্ধীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়। তারা এ দেশের নাগরিক। সুস্থ সবল মানুষের মত সর্বক্ষেত্রে তাদের অধিকার রয়েছে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে ও তাদেরকে মানব সম্পদে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সেই সব কার্যক্রমকে কাজে লাগিয়ে প্রতিবন্ধীদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে আমাদেরকে কাজ করতে হবে।

সোমবার (৮ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইডি) এর উদ্যোগে পারসন্স উইথ  ডিজএ্যাবিলিটিস লোকাল ইনেসিয়েটিভস ফর এ্যাডভান্সমেন্ট বাই নার্চারিং ট্যান্সফরমেশান (প্লায়ান্ট) প্রজেক্ট সিলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা প্রশাসক।।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালন নিবাস রঞ্জন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশ লাল রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজিদ খান। স্বাগত বক্তব্য দেন সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম।

সিএসআইডি’র প্রজেক্ট ম্যানেজার খ.ম আবেদ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিসি সেন্টারের ইনচার্জ মধু সুদন চন্দ, সিলেট সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, সৈয়দ আব্দুল কুদ্দুস, দেওয়ান ছালামত রাজা চৌধুরী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, জিও, এনজিও’র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.