Sylhet Today 24 PRINT

রক্তাক্ত ২১ আগস্ট উপলক্ষ্যে জেলা শ্রমিকলীগের আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট |  ২১ আগস্ট, ২০১৫

আজ শুক্রবার সিলেট নগরীর তালতলাস্থ টিএনটি অফিসে ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দদের উপর গ্রেনেড হামলার প্রতিবাদে জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামীম রশিদ চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন ভুইয়া, সহ সভাপতি আব্দুস সত্তার, উপদেষ্টা আওয়াল হোসেন, মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, জেলা শ্রমিকলীগের অর্থ সম্পাদক সুশান্ত দেব, সংগীত কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, সহ সম্পাদক সাজা মিয়া, সহ সম্পাদক নুর এ আলম, সিনিয়র সদস্য আতিকুর রহমান, অপূর্ব কান্তি দাস, যুব শ্রমিকলীগের সাধারন সম্পাদক আদনান খান হেলাল, হকার্সলীগের সাধারন সম্পাদক রাজ উদ্দিন রাজন, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারন সম্পাদক ফয়ছল মাহমুদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক সিডিএ’র সভাপতি বখদিয়ার আহমদ, সাধারন সম্পাদক আব্দুল মজিদ, জনতা ব্যাংক সিডিএ এর সাধারন সম্পাদক মীর ইয়াকুব আলী দুলাল, কৃষি ব্যাংক সিডিএ এর নেতা কবির আহমদ, শাহনুর আলী, দর্জি শ্রমিকলীগের সভাপত কামাল আহমদ, টিএনটি সিডিএ নেতা মনির উদ্দিন, রাকিব হোসেন চৌধুরী, সদর উপজেলা শ্রমিকলীর্গে কার্যকরী সভাপতি সৈয়দ ইউসুফ আলম, সিনিয়র সহ সভাপতি ফুল মিয়া, সহ সভাপতি ডা. শেখ রেজাউল করিম, সহ সভাপতি মাসুদ আহমদ, শাহনুর আলী, যুগ্ম সম্পাদক দুলাল আহমদ, এজিএস শেখ আলিম উদ্দিন সন্দু, এজিএস মাহবুবুর রহমান, এজিএস সুন্দর আলী প্রমূখ।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.