Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তারর ১

জকিগঞ্জ প্রতিনিধি |  ০৮ জুলাই, ২০১৯

সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী সেলের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আইনুল হক (৩৮) উপজেলার লক্ষীরারচক গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

রবিবার রাত দেড়টায় সিলেটের মাদক বিরোধী সেলের ইনচার্জ মীর মো. আব্দুন নাসির অভিযান চালিয়ে কসকনকপুর ইউনিয়নের লক্ষীরারচক গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করেন।

তিনি জানান, আটক আইনুল হকের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় ৪ টি মাদক মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.