Sylhet Today 24 PRINT

নগরী থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুলাই, ২০১৯

সিলেট নগরীর বাগবাড়ি থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডা. মো. হাবিব উল।রাহ খাঁন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক।

সোমবার (৮ জুলাই) রাত আটটার দিকে বাগবাড়িস্থ শামিমাবাদ এলাকার ১২ নম্বর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসা ভাড়া নিয়ে একা বসবাস করতেন।

নিহতের সহকর্মীরা জানিয়েছেন, হাবিব উল্লাহ খান সোমবার সারাদিন তার কর্মস্থলে না আসায় মেডিকেল কর্তৃপক্ষ তার বাসায় খুঁজতে গিয়ে মৃতদেহ দেখতে পান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসে।

হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজে কর্মরত ক্যাম্প পুলিশ ইনচার্জ ওমর ফারুক চিকিৎসকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.