Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২

মাধবপুর প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৯

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ফারইস্ট স্পিনিং মিলের একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টায় থানার এসআই কামাল হোসেন তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চালক কুমিল্লার প্রয়াত আলী আহম্মদের ছেলে ইকবাল হোসেন (৩৫) ও সহকারী উপজেলার সুরমা চা বাগানের আব্দুল জব্বারের ছেলে হৃদয় হোসেন (২৫)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজাম্মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ের করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.