Sylhet Today 24 PRINT

কিশোরী মোহনের সাবেক শিক্ষক আব্দুল জলিল আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৯

সিলেট নগরীর কিশোরী মোহন (বালক) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল জলিল  আর নেই। সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন।

প্রবীণ শিক্ষক আব্দুল জলিলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাজা শেষে শাহপরানের কল্লগ্রাম কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.