Sylhet Today 24 PRINT

সিলেটে সদর শিবিরের সেক্রেটারি মঞ্জু গ্রেফতার

সিলেট সদর উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মঞ্জুর আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর রাজপাড়া গলির মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিউজ ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৫

সিলেট সদর উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মঞ্জুর আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর রাজপাড়া গলির মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাড়ি পুড়ানো ও বিস্ফোরক আইনে দুইটি মামলায় গ্রেফতারি পরওয়ানা রয়েছে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন।

ওসি সাখাওয়াত হোসেন  জানান- মঞ্জুরকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.