Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে মোটরসাইকেলসহ চোর আটক

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৯

সিলেটের বিয়ানীবাজারে এলাকাবাসীর সহযোগিতায় একটি মোটরসাইকেলসহ কামরুল আলম রেজা (২০) নামে এক মোটরসাইকেল চোরকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৮ জুলাই) রাতে উপজেলার দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামরুল উপজেলার আষ্টঘরী এলাকার নাজমুল আলমের পুত্র


পুলিশ জানায়, পুলিশের উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম একদল পুলিশ নিয়ে রাতে টহলে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে মোটর সাইকেল চুরি যাওয়ার খবর পেয়ে দুবাগের পশ্চিম চরিয়া এলাকায় পৌঁছালে স্থানীয় জনতার সহযোগিতায় হিরো কোম্পানির গ্ল্যামার মোটরসাইকেল উদ্ধার ও এক চোরকে আটক করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, আটককৃত রেজার বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনের মামলা দায়ের করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

তিনি আরো জানান, রেজা দেয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল চুরির সাথে জড়িতদের আটক করা সম্ভব হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.