Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী আবীরের জানাযা আজ

নিজস্ব প্রতিবেদক  |  ১০ জুলাই, ২০১৯

কোম্পানীগঞ্জের বেড়াতে গিয়ে ধলাই নদীতে নিহত হওয়া হাসনুর রহমান আবীরের জানাযা আজ বুধবার অনুষ্ঠিত হবে।

আবীরের পারিবারিক সুত্র জানিয়েছে- আজ বাদ জোহর নগরীর খাসদবির জামে মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে হজরত শাহলালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত রবিবার কয়েকজন বন্ধুকে নিয়ে সাদা পাথর বেড়াতে গিয়েছিলেন তিনি। এরপর ধলাই নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যান। ডুবুরিরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ ভেসে উঠে।

হাসানুর রহমান সিলেট নগরীর মজুমদারির বাসিন্দা ও লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.