Sylhet Today 24 PRINT

পুরষ্কৃত হচ্ছেন আবেদ খান, মশিউল আলম, পরিমলকান্তি ও নিজামউদ্দিন

সিলট মিরর পুরষ্কার

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুলাই, ২০১৯

সিলেটে পুরষ্কৃত হচ্ছেন খ্যাতিমান সাংবাদাক আবেদ খান, কথাসাহিত্যিক মশিউল আলম, প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমলকান্তি দে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজামউদ্দিন লস্কর। দৈনিক সিলেট মিরর পুরস্কৃত করবে তাদের।

বুধবার ‘সিলেট মিরর পুরস্কার ২০১৯৯’ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। বিকেল সাড়ে ৪টায় নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন দৈনিক সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নূর। দৈনিকটির পক্ষ থেকে প্রতিবছরই সাহিত্য, সাংবাদিকতা, সংস্কৃতি ও শিক্ষা এই চার ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের ঘোষনা দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে নগদ ৫০ হাজার টাকা, স্বীকৃতি স্মারক, ক্রেস্ট, বরণ-উত্তরীয় দেয়া হবে বলে জানান দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর।

আগামী ২৬ জুলাই বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চার কীর্তিমানের হাতে তুলে দেয়া হবে পুরস্কার।

পুরস্কার প্রদানের জন্য গঠিত জুরি বোর্ডের আহ্বায়ক ছিলেন রামেন্দু মজুমদার। সদস্য হিসেবে ছিলেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, রাশেদা কে চৌধুরী, অধ্যাপক কামাল আহমদ চৌধুরী ও এমাদউল্লাহ শহিদুল ইসলাম।

পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমাদউল্লাহ শহিদুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.