Sylhet Today 24 PRINT

মাধবপুরে বাসচাপায় নিহত ১

মাধবপুর প্রতিনিধি |  ১১ জুলাই, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর নামক স্থানে বাসের চাপায় ফিরোজ মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফিরোজ মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের আলিনগর গ্রামের প্রয়াত ফজলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই ফিরোজ মিয়া নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকত আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় ফিরোজ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.