Sylhet Today 24 PRINT

ছাতকে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

নিউজ ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৫

সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারণ এলাকায় বাসের চাপায় সেলিনা বেগম (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। 

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুঘর্টনা ঘটে।

সেলিনা একই এলাকার কোয়জ উল্লাহর মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল সেলিনা। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.