Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গ্যাস সিলিন্ডার জালিয়াত চক্রের সদস্য আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ১১ জুলাই, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে তানভীর আহমদ (২৬) নামের এক গ্যাস সিলিন্ডার জালিয়াত চক্রের সদস্যক আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১১জুলাই) বিকেল ৪টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কিছমত মাইজভাগ (পূর্ব পাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় গ্যাস সিলিন্ডার জালিয়াতির কাজে ব্যবহ্রত সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ আটককৃত তানভীর আহমদ কুমিল্লার চাদঁপুর উপজেলার মোহাম্মদ আলী কাজীর ছেলে।

এ ঘটনায় আটককৃত তানবীর সহ মোট ৩ জনকে আসামী করে পুলিশ বাদী হয়ে একটি মামলা ( মামলা নং ১৪) দায়ের করেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলিন্ডার জালিয়াতির মূল হোতাদের পুলিশ আটক করার চেষ্টা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.