Sylhet Today 24 PRINT

বড়লেখা থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ১২ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখা থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সদস্যরা।

তার নাম রুলি বেগম (৪৫)। তিনি রাজনগর থানার করিমপুর চা-বাগানের মৃত শাহাদাত আলীর স্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়লেখা মধ্যবাজার ডাকবাংলোর সামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.