Sylhet Today 24 PRINT

টানা ৮ম দিনের মতো আন্দোলনে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুলাই, ২০১৯

টানা ৮ম দিনের মতো আন্দোলন করছেন সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা। চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

শনিবার (১৩ জুন) সকাল থেকে তারা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করছেন।

তাদের দাবিগুলো হলো- চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সকে স্বতন্ত্র হিসেবে রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকা করা এবং বৃত্তি ২ হাজার থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা এবং সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃষ্টি করে নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ হওয়ার পরই ক্লাসে ফিরে যাবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.