Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান এলাকা থেকে শ্রীমঙ্গল থানার একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টায় তাকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রতন মিয়া শ্রীমঙ্গল উপজেলার উত্তরসূর গ্রামের ফজির মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, রতনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা রয়েছে। সে দীর্ঘ এক মাস পলাতক থাকার পর শুক্রবার রাতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে এএসআই আয়েছ মাহমুদ, আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান এলাকা থেকে পলাতক রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রতন মিয়ার নামে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.