Sylhet Today 24 PRINT

নারী ও শিশু নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুলাই, ২০১৯

সারাদেশে নারী ও শিশুর প্রতি সকল ধরনের নির্যাতন এবং নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেটের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের সাবেক সিলেটের বিভাগীয় প্রধান জনাব তুহিন আলম। সভাপতিত্ব করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেটের বিভাগীয় সমন্বয়কারী কামাল আলী গাজী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেটের জেলার সভাপতি মারুফুজ্জামান অসিন, সাধারণ সম্পাদক, ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক, এইছ এম সালাম, সহসাংগঠনিক সম্পাদক, মহসিন আহমদ।

কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মমিনুল হক ফাহিম, সালমা বেগম, মনিরুল ইসলাম ,ইমদাদ আহমদ, নুরুন্নাহার ডেজি, কৌশিক, সালমান আহমদ, জিয়া উদ্দিন, জুনেদ আহমেদ, বুশরা আক্তার, নুরজাহান আক্তার, নুরি আক্তার, ফাহিমা আক্তার, রাইসুল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.