Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ইউএনও’র গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক |  ২২ জানুয়ারী, ২০১৫

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামসুল ইসলামের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে পার্কিং করে রাখা অবস্থায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে বানিয়াচংয়ের ইউএনও সামসুল ইসলাম উপজেলা চত্বরের ভূমি অফিসের সামনে গাড়িটি রেখে ভূমি অফিসে অবস্থান করছিলেন। এসময় কে বা কারা গ্লাসসহ গাড়িটিতে ব্যাপক ভাঙচুর করে পালিয়ে যায়।

সঙ্গে সঙ্গে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

বানিয়াচং ইউএনও সামসুল ইসলাম ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.