Sylhet Today 24 PRINT

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে

বিয়ানীবাজারে পুলিশ সুপার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০১৯

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, মাদক আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ব্যধি। মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজসহ সকলকে রক্ষায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে। এ থেকে পরিত্রাণ পেতে হলে পরিবার থেকে সচেতন হতে হবে।

নিজের সন্তানকে দেখে রাখলে এ সমাজে মাদকের বিস্তার কখনোই ঘটবে না জানিয়ে তিনি বলেন, নিজের সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, বাড়ি কখন ফিরছে এসব বিষয় বাবা-মাকেই খেয়াল রাখতে হবে।

শনিবার দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে বিয়ানীবাজার থানা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, পুলিশ মাদক নির্মূলে জিরো ট্রলারেন্সে রয়েছে। আজকের পর থেকে বিয়ানীবাজার থানা পুলিশ মাদকসহ সব বিষয়ে আরো বেশি সক্রিয় হয়ে কাজ করবে। প্রকৃত মাদক কারবারিকে যদি মেরে ফেলা হয় আমি নিজে ঘটনাস্থল থেকে লাশ নিতে আসবো। কিন্তু সর্তক থাকতে হবে যাতে কোন স্বার্থনেস্বী মহলের কারণে কোন নিরাঅপরাধ লোক ক্ষতিগ্রস্থ না হন।

অনুষ্ঠানে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, অতিরিক্ত পুলিশ সুপার রাসেদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, সদর সার্কেল লুৎফুর রহমান, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, মুক্তিযোদ্ধা বাবুল আখতার। পুলিশ পরিদর্শক জাহিদুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ইউপি চেয়ারনযান মাহমদ আলী, বিয়ানীবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনির সভাপতি আহমেদ ফয়ছাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.