Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ২ ভাইকে কুপিয়ে আহত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে মেজো ভাইয়ের দায়ের কোপে বড় ও ছোট ভাই গুরুতর আহত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল ৯ টার দিকে সদর ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, পারিবারিক দ্বন্দ্ব নিয়ে মেজো ভাই লোকমান হোসেন (২৬) তার আপন বড়ভাই সোলেমান হোসেন (৩০) ও ছোট ভাই এমরান হোসেনকে (২২) দেশীয় অস্ত্র (দা) দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। দায়ের কোপে আহত দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা দেখে কর্তব্যরত ডাক্তার তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কমলগঞ্জ সদর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.