Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে পানিবন্দি শতাধিক পরিবার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি  |  ১৩ জুলাই, ২০১৯

টানা বৃষ্টি ও ঢলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বন্যা দেখা দিয়েছে। শনিবার কুশিয়ারা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত ছিলো।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার গিয়াস উদ্দিন মোল্লা জানান, আজ (শনিবার) কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার যা ছিল ৭১ সেন্টিমিটারে।

অন্যদিকে টানা পানি বৃদ্ধির কারনে ফেঞ্চুগঞ্জের কর্মদা, পিটাইটিকর, ছত্তিশ, বাগমারা এলাকার বেশ কিছু পরিবার আংশিক বন্যা আক্রান্ত হয়ে পড়েছেন। ফেঞ্চুগঞ্জ ৫নং ইউনিয়নের ভেলকোনা পুর্বপাড়া, সাইলকান্দি, সুরুকান্দি গ্রামের সড়ক ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহনে তৎপর ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন জানান, সরকারি ত্রান নিয়ে তিনি বর্তমানে ১ নং সদর ইউনিয়নের পিটাইটিক, ছত্রিশ, বাগমারা এলাকায় যাচ্ছেন। তার পর  ৫নং ইউনিয়নের বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আর জানান, এ পর্যন্ত ১০০ উপর পরিবারের বন্যা আক্রান্তের খবর খরব পাওয়া গেছে।  তবে আশ্রয় কেন্দ্রে উঠার মতো অবস্হা এখনও হয়নি।  তবে ১৩ টি ক্যাম্প খোলা রয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.