Sylhet Today 24 PRINT

আ ফ ম কামালের মৃত্যুতে মুহিত-মোমেন-কামরানের শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৯

সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী,আ ফ ম কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রী, সিলেট-১আসনের সংসদ সদস্য ড, এ কে আব্দুল মোমেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

পররাষ্ট্রমন্ত্রী: এক শোক বার্তায় পররাষ্ট্র মন্ত্রী  বলেন আ ফ ম কামাল সিলেট পৌরসভার চেয়ারম্যান  হিসেবে পৌরবাসীর একজন জনপ্রিয় ও বিশ্বস্ত নেতা ছিলেন। তিনি সিলেট নগরীতে দলমত নির্বিশেষে একজন শিক্ষিত, জ্ঞানী, বিনয়ী ও বিশ্বস্হ ব্যাক্তি এবং নেতা হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন।

তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন  নিবেদিত প্রান সমাজকর্মী এবং আস্হাভাজন ব্যাক্তি ও নেতাকে হারালো।

তিনি মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে  শোকাহত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

আবুল মাল আবদুল মুহিত: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আ ফ ম কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বদরউদ্দিন আহমদ কামরান: সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
 
তিনি এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.