Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি |  ২২ আগস্ট, ২০১৫

সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুরে তুরুকখলা ইসলামিয়া আলিম বালিকা মাদ্রাসায় শনিবার বিশ্বের বিভিন্ন দেশের ১৭ জন বিশেষজ্ঞসহ দেশীয় চিকিৎসকদের সেবা প্রদানের মধ্য দিয়ে এক ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইউকে ভিত্তিক সংগঠন সেলফলেস এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ উপলক্ষে স্থানীয় চৌধুরীবাজারে দাউদপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও এটিএম মাসুদ চৌধুরীর পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটান পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) জেদান আল মুসা।

বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন এবং সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক ও চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেলফলেস বাংলাদেশ লিমিটেডের পরিচালক মুজিবুল সামাদ চেীধুরী। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি সদস্য সেলিম আহমদ ও আব্দুল মতিন, সমাজকর্মী নোমান মাহমুদ ও মতিউস সামাদ চেীধুরী প্রমুখ।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে যে সকল চিকিৎসক অংশগ্রহণ করেন তারা হলেন কর্নেল মুইল ফাহিম আহমদ, আব্দুল লতিফ, জামিল চৌধুরী, মাহফুজ আহমদ, মহসীন শাহ, উমর ইকরাম, রেজোয়ান আনোয়ার, তাজ জীবন মোহাম্মদ, সুপ্রিয়া চৌধুরী, ইয়াসমীন জলি, হিথার ল্যান্ড, ক্যাথরীন লি, চ্যারিওট্টি স্মিথ, ভিক্টোরিয়া আওবাজো, মনা হাকিম।

দিনব্যাপি ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.