Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০১৯

সিলেটের জকিগঞ্জে বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।

রোববার (১৪ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি জাকির হোসেন জকিগঞ্জ পৌর শহরের কেছরি গ্রামের প্রয়াত শফিকুল হকের ছেলে।

সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ২০১৭ সালের ২৯ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় জকিগঞ্জ লাকি হোটেলের মালিক কামাল হোসেনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার সৎ ভাই জাকির হোসেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল কামাল হোসেনের মেয়ে জিনানুল জান্নাত নিহা। হত্যাকাণ্ডের ঘটনায় কামালের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রাহেনা বাদি হয়ে জাকির হোসেনকে একমাত্র আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.