Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৩ দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পেইন শুরু

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পেইন শুরু হয়েছে।

রোববার (১৪ জুলাই) বেলা ১১টায় উপজেলার আদমপুর বাজারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন।

আশা-নইনারপার ইউনিটের ব্যবস্থাপক সঞ্জয় দেবের সভাপতিত্বে ও  সহকারী ব্যবস্থাপক প্রদীপ কৈরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবুল কালাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, ইউপি সদস্য বশির বক্স, ফিজিওথেরাপিস্ট ডা. দেবাশীষ ঘোষ ও তরুণ সমাজসেবক রাহেল মিয়া।

আগামী ১৬ জুলাই পর্যন্ত এ ক্যাম্পেইনে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.