Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে যুবকের আত্মহত্যা

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৪ জুলাই, ২০১৯

জৈন্তাপুরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছ। সে উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পশ্চিম কুমার পাড়া গ্রামের বতাই মিয়ার ছেলে জুনেদ আহমদ (৩০)।

রোববার (১৪ জুলাই) সকালে সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার এস.আই ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরিবার সূত্রে জানায়, কিছুদিন পূর্বে জুনেদ স্বেচ্ছায় তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আশে। তার পরিবারে কোন ঝগড়া-ঝাটি নেই। তবে সে হতাশায় ভূগতেছে। শনিবার রাত ৯টায় প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া করে শয়ন কক্ষে ঘুমাতে যায়। রোববার ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা সকাল অনুমান ১১টা দিকে জুনেদ কে ডাকা ডাকি করেন কোন সাড়া শব্দ না পেয়ে জুনেদ এর ব্যবহৃত মোবাইল ফোন কল দিলে রিং বাজার শব্দ শুনেন কিন্তু সে ফোন না রিসিভ করায় সন্দেহ হলে দরজা ভেঙ্গে দেখতে পান গলায় দড়ী দিয়ে তীরের সাথে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানান। সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যান জৈন্তাপুর মডেল থানায় সংবাদ দেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল বলেন, ঘটনাটি দেখে তিনি ধারনা করছেন এটি আত্মহত্যা। এলাকার কারো সাথে তার কোন সমস্যা নেই বা ছিল না। সে কিছু দিন হতে মানসিক সমস্যায় ভুগছে তার করনে সে আত্মহত্যা করতে পারে।

এস.আই ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন জানান, লাশের আলামত দেখে প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। অধিকতর তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় ইউডি মামলা রেকর্ড করা হবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.