Sylhet Today 24 PRINT

দ্রুত বাড়ছে মনু, ধলাই ও কুশিয়ার পানি

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৪ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের কুশিয়ারা, মনু ও ধলাই নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মনু নদের পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার, ধলাই নদের ৫৮ সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর পানি ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুলাই) মধ্যরাত থেকে মনু নদ, কুশিয়ারা ও জেলার কমলগঞ্জের ধলাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে পরের দিন পানি নেমে গেলেও আজ সকাল থেকে পানি বাড়া শুরু করে । রোববার সন্ধার পর (৮টায়) মনু নদের পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার, ধলাই নদের পানি ৫৮ সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর পানি ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এরই মধ্যে ধলাইয়ের ২ দুটি জায়গায় ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করেছে লুকালয়ে। অন্যদিকে কুশিয়ার পানি লোকালয়ে প্রবেশ করে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোণা জামে মসজিদের পাশে, দাউদপুর সড়কে মধ্যস্থল, ব্রাহ্মণগ্রাম এলাকায় প্লাবিত হয়েছে ।

স্থানীয় চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু বলেন, পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বালু ভর্তি বস্তা ফেলে পানি আটকানো যায়নি। এতে হামরকোণা, দাউদপুর, ব্রাহ্মণগ্রামসহ প্রায় হাজার লোক পানিবন্দী। ক্ষতিগ্রস্তদের মাঝে শোকনা খাবার বিতরন করা হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শঙ্কর চক্রবর্তী জানান, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কুশিয়ারা, মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আশা করা হচ্ছে পানি নেমে যাবে। নদীভাঙন ও বন্যা এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এখনও বন্যা মোকাবিলায় প্রস্তুত রয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.