Sylhet Today 24 PRINT

সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ আর নেই

সিলেটটুডে ডেস্ক  |  ১৫ জুলাই, ২০১৯

সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ চৌধুরী (৪৫) আর নেই। রোববার ভোরে নগরীর সুবিদবাজারের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ব্যক্তিগত জীবনে অকৃতদার তোফায়েলের নামাজের জানাযা রোববার বাদ এশা শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর দরগাহ প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয়।

সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক এটিএম জেবুল হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.