Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনপি-জামায়াতের ৬৪ নেতাকর্মী আটক

বিএনপি-জামায়াতের ৬৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নিউজ ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৫

বিএনপি-জামায়াতের ৬৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, নগর পুলিশের ছয়টি থানা থেকে ৩১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নাশকতায় জড়িত অভিযোগে বিএনপি-জামায়াতের ১৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

এছাড়া জেলার ১২টি উপজেলা থেকে ছয় বিএনপি-নেতাকর্মীসহ ৩৩জনকে আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.