ডেস্ক রিপোর্ট | ২২ আগস্ট, ২০১৫
বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউর অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে ফরিদপুরের জেলা প্রশাসক কর্তৃক বে-আইনি নোটিশ প্রদানের প্রতিবাদে আজ শনিবার বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার অস্থায়ী কার্যালয়ে বানিয়াচং হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
পরিষদের সভাপতি বিপুল ভুষণ রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবু কাজল চ্যাটার্জির পরিচালনায় সভায় বক্তারা এই নোটিশ প্রদানের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। অনতিবিলম্বে এই বে-আইনি নোটিশ প্রত্যাহারের জোর দাবী জানান।
পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন-নিপীড়ণ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে উদাত্ত আহবান জানান সভায় আসা পরিষদের নেতাকর্মীরা।