বিশ্বনাথ প্রতিনিধি | ২২ আগস্ট, ২০১৫
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক বলেছ্নে, জীবন জীবিকার তাগিদে এদেশের মানুষ বিদেশে পাড়ি জমালেও দেশের উন্নয়ন অগ্রগতির চাকা তারাই সচল রেখেছেন। প্রবাসে থেকেও বিশ্বনাথীরা এ উপজেলার সার্বিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন।
প্রবাসীদের মুল্যায়ন করায় তিনি প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও যেন প্রেসক্লাব তথা সাংবাদিক সমাজের এ ধার অব্যাহত থাকে। কেননা প্রবাসীরাই হচ্ছেন এ দেশের উন্নয়নের চালিকা শক্তি। আজ শনিবার বিকেলে নতুন বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েল ফেয়ার ইন ইউকের ‘চেষ্টার এন্ড নর্থ ওয়েলসর্’ সহ-সভাপতি ও সাবেক পাইলট মোঃ আজাদ উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথের প্রবাসীরা যেমন আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছেন তেমনি সমাজ পরিবর্তন ও ন্যায় বিচার প্রতিষ্টায় বিশ্বনাথের সাংবাদিক সমাজ গুরুত্ব পূর্ন অবদান রেখে যাচ্ছেন।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মঈনুর রহমান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবাসী আব্দুল আহাদ।
অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি আশিক আলী ও যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ শান্ত এবং শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বিশ্বনাথ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এটিএম আব্বাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিলেনিয়াম টিভি সিলেটের ক্যামেরা পার্সন সেলিম আহমদ, কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী তাহির মিয়া, ভিন্নধারার সাংগঠনিক সম্পাদক হাসান ওলিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রচার সম্পাদক রুহেল উদ্দিন, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, নির্বাহী সদস্য এম.আর টুনু তালুকদার, মশিউর রহমান, আক্তার আহমদ শাহেদ, শুকরান আহমেদ রানা প্রমুখ।