কুলাউড়া প্রতিনিধি | ২৩ আগস্ট, ২০১৫
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার হাজী সালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এক খন্ডকালিন শিক্ষককে অপসারণের প্রতিবাদে শনিবার (২২ আগস্ট) সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ওই শিক্ষককে পূনর্বহাল না করা পর্যন্ত বিদ্যালয়ের ক্লাসে ফিরেবে না বলেও জানিয়েছে তারা। এনিয়ে দুপুরে ম্যানেজিং কমিটি বৈঠক করলেও কোন সুরাহা না হওয়ায় সোমবার কমিটি আবারও বৈঠক আহ্বান করেছে ।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবক সুত্রে জানা যায়, বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক মামুন মিয়াকে গত বুধবার (১৯ আগষ্ট) ম্যানেজিং কমিটি অপসারণ করে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা পরদিন (বৃহস্পতিবার) ক্লাস বর্জন করে। এনিয়ে ম্যানেজিং কমিটি সুরাহার আশ্বাস দিলেও শনিবার পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। পরে শনিবার সকাল থেকে ওই বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অপসারণকৃত শিক্ষককের পূনর্বহালের দাবিতে সকাল ১১টার দিকে ক্লাস বর্জন করে মাঠে একত্রিত হয়ে বিভিন্ন শ্লোগান দেয়। দুপুর ১২টা পর্যন্ত কোন সুরাহা না হওয়ায় উত্তেজিত শিক্ষাার্থীরা অফিস কক্ষে তালা দেয়ার চেষ্টা করে।
খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ও ম্যানেজিং কমিটির সভাপতি তোয়াবুর রহিম বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফজলুর রহমান ইমন, ছাত্রী লিপা আক্তার জানান, কমিটির সভায় শিক্ষক মামুন মিয়া এসএসসি পরীক্ষার্থীদের কোচিং করানোর বিষয়ে ছাত্র-ছাত্রীদের পক্ষে কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি মিলে স্যারকে অপসারণ করেছে। মামুন স্যারকে পূনর্বহাল না করা পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না।
বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক মামুন মিয়া জানান, গত বুধবার (১৯ আগষ্ট) ম্যানেজিং কমিটির দুই সদস্য আমাকে জানিয়েছেন, বিদ্যালয়ে শিক্ষক রাখা হয়েছে। তাই আমার আর আসা লাগবে না। পরে আমার দায়িত্ব হস্তান্তর করে আমার দেনা-পাওনা নেই বলে আমি লিখিত দিয়েছি।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত শিক্ষক হওয়ার কারণে গত বুধবার (১৯ আগষ্ট) ম্যানেজিং কমিটি ওই শিক্ষককে অব্যাহতি দেয়। তাকে পূর্নবহালের জন্য ছাত্র-ছাত্রীরা বৃহস্পতিবার ক্লাস বর্জন করেছিল। শনিবার এ বিষয়ে সমাধোনের আশ্বাস দেয়া হয়েছিল তা না হওয়ায় (শনিবার) আবারো ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। সোমবার এনিয়ে ম্যানেজিং কমিটি আবার বসবে।