Sylhet Today 24 PRINT

সিলেট বৌদ্ধ বিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৯

সিলেট বৌদ্ধ বিহারে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থেরোর কাজ থেকে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণের মধ্যদিয়ে ধর্মসভার কাজ শুরু করা হয়।

শুভ আষাঢ়ী পূর্ণিমার আয়োজনের মধ্যে ছিল বোদ্ধ পূজা, অষ্টউপকরন দান এবং বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা।

অনুষ্ঠানে সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে একক ধর্মদেশনা করেন। সাথে উপস্থিত ছিলেন বিহারের আবাসিক ভিক্ষু শ্রীমৎ আনন্দ ভিক্ষু।

পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা করেন সিলেট বৌদ্ধ সমিতির সহসাধারণ সম্পাদক অমৃত চাকমা। বক্তব্য দেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা রামেন্দ্র কুমার বড়ুয়া ও সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া।

আয়োজনে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট এর একমাত্র বৌদ্ধ বিহারে উপাসক-উপাসিকা, দায়ক-দায়িকাসহ সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা দেবপ্রিয় চাকমা, সাবেক সভাপতি দিবাকর বড়ুয়া সহসভাপতি প্রকৌশলী সাজু বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, প্রচার সম্পাদক রাজু বড়ুয়া,পলাশ বড়ুয়া, রাজীব বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া এস কে চাকমা প্রমুখ।

শেষে সমবেত সকলে বিশ্বশান্তি কামনায় প্রার্থনার মধ্যদিয়ে সভার পরিসমাপ্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.