Sylhet Today 24 PRINT

‘ধর্ষকের প্রকাশ্যে বিচার চাই, চাই আইনের যথাযথ প্রয়োগ’

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৯

‘আর নয় ধর্ষণ, আর নয় হত্যা। ধর্ষকের প্রকাশ্যে বিচার চাই, চাই আইনের যথাযথ প্রয়োগ’ এই স্লোগান নিয়ে মানববন্ধন করেছে সিলেট  এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই)  বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন উক্ত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তার বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে ধর্ষণ প্রতিনিয়ত একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। ৬ বছরের বাচ্চা থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধা কেউ ই নিরাপদ নয়। এ ঘৃণ্যতম কাজ যারা করে তাদের প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। মানববন্ধনে ধর্ষকের প্রকাশ্যে বিচার ও আইনের যথাযথ প্রয়োগের দাবি করেন শিক্ষার্থীরা।   

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিলেট  এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী মিল্টন আহমেদ, আজিজ হক, আলী আওসাফ আদীব, পঞ্চম বর্ষের সাইফুল ইসলাম, চতুর্থ বর্ষের জাবেদ, মাহিদুল, শোয়েব, শ্রাবন্তী এবং তৃতীয় বর্ষের কাবেরি, সুবর্ণা, শিমলীন, সামান্তা এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.