Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে থেকে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুলাই, ২০১৯

সিলেট নগরীর দক্ষিণ সুরমার চন্ডিরপুল এলাকা থেকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশু কাপালী (৫৫) নামের ওই আসামীকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট নগরীর বাগবাড়ি এলাকার মৃত যুগেন্দ্র কাপালীর ছেলে।

সিলেট কোতোয়ালী মডেল থানার এএসআই মো. সাজ্জাদুর রহমান, এএসআই মো. আতাউর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত শিশু কাপালীকে গ্রেপ্তার করেন।

তিনি কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামী। গ্রেপ্তারের পর তাতে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.