Sylhet Today 24 PRINT

জৈন্তায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০১৯

সিলেটের জৈন্তাপুরে বন্যার পানিতে ডুবে কামরুল ইসলাম ফাহিম নামে বছর ৭ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকালে উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের বালিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। কামরুল ইসলাম ফাহিম হেমু ভাটপাড়া গ্রামের মো. আব্দুল্লাহর পুত্র।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কামরুল ইসলাম ফাহিম বালিপাড়া গ্রামে তার মায়ের সঙ্গে নানা বাড়ি থাকতো। বুধবার বিকাল ৪টার দিকে খেলা করতে গিয়ে পরিবারের সদস্যদের আড়ালে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশে বন্যার পানিতে ফাহিম কে পরে থাকতে দেখে তার মা । তার পর তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির ঘটনাটি আমাদের কেউ অবগত করেননি। তবে আমরা খোঁজ নিয়ে দেখছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.