Sylhet Today 24 PRINT

জামালগ‌ঞ্জে হাওরে বজ্রপাত, বাবা-ছে‌লের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০১৯

সুনামগঞ্জের জামালগ‌ঞ্জে হাওরে মাছ ধর‌তে গিয়ে বজ্রপাতে বানু হো‌সেন (৪০) নামে এক ব্যক্তি তার ছেলে সুমন মিয়া (১১) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) সকালে উপজেলার পাগনার হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।

জামালগ‌ঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  ‌“বানু তার ছেলেকে নিয়ে বৃষ্টির মধ্যে ওই হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”

পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার ক‌রে বলেও জানান তিনি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.