Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল থেকে নিখোঁজ শিশু কুমিল্লায় উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৯

শ্রীমঙ্গল থেকে নিখোঁজ হওয়া শিশু শামসুল হুদা নাদিমকে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) বিকেল খেলার মাঠ থেকে নিখোঁজ হয় নাদিম। সে শ্রীমঙ্গল শহরের নিউ পূর্বাশা এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার পুত্র ও উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার ৫ম শ্রেণির শিক্ষার্থী।

নাদিমের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে কুমিল্লা রেল ষ্টেশন থেকে নাদিম শ্রীমঙ্গলে তার মাকে ফোন করে কুমিল্লা রেল স্টেশনে অবস্থানের কথা জানায়। এরপর নাদিমের মা কুমিল্লায় অবস্থানরত তার আত্মীয় স্বজনদের ফোন করে কুমিল্লা রেল ষ্টেশনে পাঠান। পরে তারা নাদিমকে উদ্ধার করে তাদের বাসায় নিয়ে যান। বর্তমানে নাদিম কুমিল্লায় আত্মীয়ের বাসায় রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

শুক্রবার বিকেল থেকেই নাদিমকে পাওয়া যাচ্ছিলো না৷ প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছিলো তাকে অপহরণ করা হয়েছ৷ সেই সন্দেহে  রাতে শ্রীমঙ্গল থানায় একটি সাধারন ডায়েরীও করেন নাদিমের বাবা ফরিদ মিয়া৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.