Sylhet Today 24 PRINT

ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে আবারও পর্যটকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৯

ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে আবারও এক পর্যটকের মৃত্যু হয়েছে।

নিহতের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা ও সিলেট সরকারি কলেজের ছাত্র।

শনিবার (২০ জুলাই) বিকালে সাদা পাথর পর্যটন এলাকায় বেড়াতে এসে পানিতে গোসল করতে নামেন সাইফুল। এ সময় পানির স্রোতে তলিয়ে যান।

জানা যায়, কয়েকজন বন্ধু সাদা পাথর দেখতে আসে সাইফুলন। সবাই এক সাথে নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর স্রোতে তলিয়ে যান সাইফুল ইসলাম। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তাজুল ইসলাম পিপিএম পর্যটক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে এসে লিডিং ইউনিভার্সিটির ছাত্র আবির নিখোঁজ হন। তিনদিন পর লাশ নদীতে ভেসে উঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.