Sylhet Today 24 PRINT

প্রিয়ার বিরুদ্ধে সিলেটে যুবলীগ নেতার রাষ্ট্রদ্রোহিতার মামলা

নিজস্ব প্রতিবেদক |  ২১ জুলাই, ২০১৯

প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রিমাদ আহমদ রুবেল।

রোববার (২১ জুলাই) সকালে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন তিনি।

মামলার আইনজীবী এডভোকেট মো. তাজউদ্দিন বলেন, আদালত অভিযোগ গ্রহণ করে পরবর্তী নির্দেশের জন্য রেখেছেন।

প্রসঙ্গত, ১৬ জুলাই হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করে প্রিয়া সাহা বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে ও দেশে থাকতে পারছে না।’

তিনি আরও অভিযোগ করেন, তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি আইনি সুরক্ষা পাননি।

নিপীড়ন থেকে বাঁচতে ট্রাম্পের সহযোগিতা কামনা করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.