Sylhet Today 24 PRINT

দিরাইয়ে মেলা আয়োজনকারী ও 'তৌহিদী জনতা' মুখোমুখি

সুনামগঞ্জের দিরাইয়ে মেলার নামে 'অশ্লীল নাচগান ও জুয়া'র আয়োজন করার অভিযোগ নিয়ে প্রতিবাদী এলাকাবাসীরা 'তৌহিদী জনতা' নাম নিয়ে মেলা আয়োজকদের সাথে সংঘাতে জড়িয়েছে ।

দিরাই সংবাদদাতা  |  ২২ জানুয়ারী, ২০১৫


সুনামগঞ্জের দিরাইয়ে মেলার নামে 'অশ্লীল নাচগান ও জুয়া'র আয়োজন করার অভিযোগ নিয়ে প্রতিবাদী এলাকাবাসীরা 'তৌহিদী জনতা' নাম নিয়ে মেলা আয়োজকদের সাথে সংঘাতে জড়িয়েছে ।

অভিযোগ উঠেছে আয়োজকরা যেকোন মূল্যে মেলা করার সিদ্ধান্তে অটল থেকে সরকারীদলের নেতাদের মাধ্যমে মোটা অংকের টাকা দিয়ে প্রশাসনের সহযোগীতা নিতে সচেষ্ট । অপরদিকে মেলার বিরুদ্ধে এলাকার 'তৌহিদী জনতা' প্রতিবাদ সভা ও স্মারকরিপির মাধ্যমে অশ্লীল নাচগান ও জুয়ার  আসর বন্ধ রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছেন। অন্যথায় মেলাস্থলে তাফসিরুল কোরআন মাহফিলের   ডাক দিয়েছেন 'তৌহিদী জনতা'।
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে এ নিয়ে মেলা আয়োজনকারী ও প্রতিবাদি 'তৌহিদী জনতা'র  মাঝে উত্তেজনা বিরাজ করছে। দু'পক্ষের সমঝোতা না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।


        



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.