Sylhet Today 24 PRINT

টিলাগড়ে ছাত্রলীগের রায়হান গ্রুপের হামলায় নিপু গ্রুপের কর্মী আহত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০১৫

সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের আভ্যন্তরীন বিরোধের জের ধরে এককর্মীকে ছুরিকাহত করেছে প্রতিপক্ষ গ্রুপ। আহত আলী হোসেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের সদস্য। তার উপর হামলাকারীর জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সমপাদক রাহয়ান উদ্দিনের অনুসারী বলে জানা গেছে।

রবিবার রাত সাড়ে আটটার দিকে টিলাগড়ে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে হিরণ মাহমুদ নিপু এবং রায়হান উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায় নি।

আহত আলী হোসেন শাহপরান এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পূর্ব বিরোধের জের ধরে তার ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


পুলিশ ও দলীয়সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আলী ও তার সঙ্গীরা শাহপরাণ এলাকায় ছাত্রলীগ কর্মী আজলার ওপর হামলা চালায় । ঐ ঘটনার জের ধরে রবিবার রাত অনুমানিক সোয়া আটটার দিকে আজলা ও সহযোগীরা আলীকে টিলাগড়ে পেয়ে ছুুরিকাঘাত করে। আলীর মাথা ও বাম পায়ে ছুরিকাঘাতের ফলে তার প্রচুর রক্তকরন হয়। আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।

খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.