Sylhet Today 24 PRINT

আবারও বিপদসীমার ওপরে কুশিয়ারা ও সুরমার পানি

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০১৯

ফাইল ছবি

গত দুই দিনের বৃষ্টিতে আবারও বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি।

সোমবার (২২ জুলাই) বেলা ১২টার প্রাপ্ত রিডিং অনুযায়ী কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আর অমলশিদে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট অঞ্চলের পানি উন্নয়ন বোর্ড সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শেওলায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং শেরপুরে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে।

তবে সিলেটে সুরমা নদী, লোভা ও সারি নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো বিপদসীমা অতিক্রম করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.