Sylhet Today 24 PRINT

এসএমপির ১৬ নারী কনস্টেবলকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০১৯

সিলেট মেট্রোপলিটন পুলিশের ১৬ নারী কনস্টেবলকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স করানো হয়েছে।

১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের ট্রেনিং শাখা কর্তৃক পুলিশ লাইনস স্কুলের কম্পিউটার ল্যাবে এ কোর্স করানো হয়।

রোববার (২১ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভা কক্ষে এ কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ দে।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে মেধাক্রম অনুযায়ী সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রশিক্ষণপ্রাপ্ত নারী সদস্যদের এসএমপির বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এসএমপির প্রত্যেক পুলিশ সদস্যদের পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

এর ফলে এসএমপির কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পাবে এবং জনগণকে দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.